Business Management Software

পুরো ব্যবসার হিসাব এক জায়গায় — বিক্রি থেকে লাভ-ক্ষতি

ছোট ব্যবসায় মালিকই ক্যাশিয়ার, হিসাবরক্ষক আর ম্যানেজার। হিসাব সেই তিনটা কাজ এক সফটওয়্যারে আনে — যাতে মাস শেষে "লাভ হল কত?" প্রশ্নের উত্তর আন্দাজে নয়, হিসাব দেখে দিতে পারেন।

  • লাভ-ক্ষতি রিপোর্ট

    বিক্রি, বিক্রিত মালের কেনা দাম আর খরচ ধরে আসল নিট লাভ — দিন, মাস বা যেকোনো সময়ের।

  • খরচের হিসাব

    দোকান ভাড়া, বিদ্যুৎ, বেতন, চা-নাস্তা — খাত ধরে খরচ লিখুন, মাস শেষে কোথায় বেশি গেল দেখুন।

  • সাপ্লায়ার ও কেনা

    কোন সাপ্লায়ারের কাছে কত বাকি, কবে কত দিলেন — বিল ধরে ধরে হিসাব।

  • ক্যাশ ও অ্যাকাউন্ট

    ক্যাশ ড্রয়ার, বিকাশ, নগদ, ব্যাংক — কোথায় কত টাকা আছে আর দিন শেষে ক্যাশ মিলল কি না।

  • কর্মচারী নিয়ন্ত্রণ

    কে কী দেখবে, কী করতে পারবে — আপনি ঠিক করবেন। কে কত বিক্রি করল তার রিপোর্টও আছে।

  • অনলাইন স্টোর

    চাইলে দোকানের নিজের ওয়েবসাইট — অনলাইন অর্ডার আসে একই স্টক আর একই হিসাবে।

আলাদা আলাদা খাতা নয়, একটাই হিসাব

বেশিরভাগ ব্যবসায় বিক্রির খাতা, বাকির খাতা, মালের খাতা আর খরচের খাতা আলাদা — আর এদের মধ্যে মিল থাকে না। হিসাবে প্রতিটা লেনদেন একবার লেখা হয়, তারপর সেটা নিজে থেকে সব জায়গায় বসে যায়: বিক্রি থেকে স্টক, বাকি, ক্যাশ আর লাভ; কেনা থেকে স্টক আর সাপ্লায়ারের বাকি।

যে প্রশ্নগুলোর উত্তর এক নজরে পাবেন

  • আজ কত বিক্রি হল, আর কত লাভ?
  • বাজারে মোট কত টাকা বাকি পড়ে আছে, কার কাছে কত?
  • সাপ্লায়ারদের কাছে আমার কত দেনা?
  • দোকানে কত টাকার মাল আছে?
  • কোন পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়, কোনটা পড়ে আছে?
  • এ মাসের খরচ কোন খাতে সবচেয়ে বেশি?

ব্যবসা বড় হলেও একই সফটওয়্যার

নতুন শাখা খুললে প্রতিটা শাখার বিক্রি, স্টক, ক্যাশ আর রিপোর্ট আলাদা দেখা যায়, আবার সব শাখা একসাথেও। কর্মচারী শুধু নিজের শাখা দেখে। এই সুবিধাগুলো দরকার হলে চালু করে নেওয়া যায় — ছোট দোকানের কাছে এগুলো চোখেই পড়ে না।

সাধারণ প্রশ্ন

হিসাবরক্ষণ (accounting) জানা লাগবে?

না। ডেবিট-ক্রেডিট নয়, দোকানের ভাষায় লেখা — বিক্রি, কেনা, বাকি, খরচ। রিপোর্টগুলো সফটওয়্যার নিজে বানায়।

কয়জন কর্মচারী ব্যবহার করতে পারবে?

একাধিক কর্মচারী আলাদা লগইনে কাজ করতে পারে, আর প্রত্যেকের অনুমতি আলাদা করে ঠিক করা যায়।

আমার ডাটা কি নিরাপদ?

আপনার ডাটা শুধু আপনার দোকানের অ্যাকাউন্টে থাকে, অন্য কোনো দোকান দেখতে পায় না। নিয়মিত ব্যাকআপ হয়।

আজই দোকানের হিসাব ডিজিটাল করুন

মাসিক ৮০০ টাকা · সব ফিচার · ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি