রাজশাহীর সফটওয়্যার

রাজশাহী থেকে তৈরি, রাজশাহীর দোকানের জন্য POS সফটওয়্যার

হিসাব (Hisaab BD) রাজশাহীর একটি সফটওয়্যার — দোকানের বিক্রি, স্টক, ইনভয়েস আর বাকির হিসাব রাখার জন্য। ফোন করলে কথা বলবেন যারা এটা বানিয়েছে তাদের সাথেই, বাংলায়।

  • স্থানীয় টিম

    সফটওয়্যারটি রাজশাহীতে তৈরি ও পরিচালিত। সমস্যা হলে কল সেন্টার নয়, সরাসরি আমাদের টিম।

  • বিনামূল্যে সেটআপ

    পণ্য তোলা, পুরোনো খাতা থেকে বাকি তোলা আর ব্যবহার শেখানো — বিনা খরচে।

  • POS ও মেমো

    বারকোড স্ক্যান করে বিক্রি, থার্মাল বা A4 প্রিন্টে ক্যাশ মেমো, SMS-এ বিল।

  • স্টক ও বাকি

    মালের হিসাব আর কাস্টমারের বাকি — দুটোই প্রতিটা বিক্রিতে নিজে আপডেট হয়।

  • মেশিন লাগবে না

    আপনার মোবাইল বা কম্পিউটারেই চলে। আলাদা POS মেশিন কেনার খরচ নেই।

  • একটাই দাম

    মাসিক ৮০০ টাকা, সব ফিচার সহ। ৭ দিনে সন্তুষ্ট না হলে টাকা ফেরত।

রাজশাহীর যেকোনো দোকানে

সাহেব বাজার, নিউ মার্কেট, রানীবাজার, লক্ষ্মীপুর, উপশহর, কাজলা, বিনোদপুর, তালাইমারী — রাজশাহী শহরের মুদি দোকান, কাপড় ও থ্রি-পিসের দোকান, ফার্মেসি, হার্ডওয়্যার, মোবাইল ও কসমেটিকসের দোকানে হিসাব ব্যবহার করা যায়। আম আর রেশমের পাইকারি ব্যবসায়ীদের জন্যও বাকি আর সাপ্লায়ারের হিসাব রাখা সহজ।

রাজশাহী বিভাগের আট জেলায়

রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ — হিসাব অনলাইনে চলে, তাই দোকান যেখানেই হোক সেটআপ আর সাপোর্ট ফোনেই দেওয়া যায়। সারা বাংলাদেশের দোকানও একইভাবে ব্যবহার করছে।

কেন স্থানীয় সফটওয়্যার?

দোকানের সফটওয়্যার কেনার পরের দিন থেকেই আসল কাজ শুরু — প্রিন্টার কানেক্ট, পণ্য তোলা, কর্মচারী শেখানো। তখন দরকার এমন কেউ, যাকে ফোনে পাওয়া যায় আর যে আপনার ভাষায় বোঝায়। হিসাবের টিম রাজশাহীতে, আর সাপোর্ট সকাল ৯টা থেকে রাত ১০টা।

সাধারণ প্রশ্ন

রাজশাহীতে হিসাবের অফিস আছে?

হিসাব রাজশাহী থেকে তৈরি ও পরিচালিত। যোগাযোগ: ০১৭৫৭-৯৯৫০১৬ অথবা [email protected]।

নওগাঁ বা বগুড়ার দোকানে কি ব্যবহার করা যাবে?

হ্যাঁ। হিসাব অনলাইনে চলে, তাই বাংলাদেশের যেকোনো জায়গার দোকানে ব্যবহার করা যায়; সেটআপ ও সাপোর্ট ফোনে দেওয়া হয়।

রাজশাহীতে POS সফটওয়্যারের দাম কত?

মাসিক ৮০০ টাকা, সারা দেশে একই দাম। কোনো সেটআপ ফি বা মেশিনের খরচ নেই।

আজই দোকানের হিসাব ডিজিটাল করুন

মাসিক ৮০০ টাকা · সব ফিচার · ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি