হিসাব খাতা অ্যাপ

দোকানের হিসাব আর বাকির খাতা — এখন মোবাইলে

বাকির খাতা হারিয়ে গেলে টাকাও হারায়। হিসাব (Hisaab BD) অ্যাপে কাস্টমারের প্রতিটা বাকি বিক্রির সাথে নিজে থেকে লেখা হয়, আদায় হলে কমে যায় — আর কাস্টমার "এত বাকি ছিল না" বললে তারিখ ধরে পুরো ইতিহাস দেখিয়ে দিতে পারেন।

  • কার কাছে কত বাকি

    সব কাস্টমারের বাকির তালিকা, সবচেয়ে বেশি আর সবচেয়ে পুরোনো বাকি আগে।

  • বাকি আদায়ের রশিদ

    টাকা নিলে রশিদ নম্বর সহ জমা হয়, কাস্টমারকে SMS-এ জানানো যায়।

  • রিমাইন্ডার SMS

    অনেক দিনের বাকি? এক ক্লিকে কাস্টমারদের মনে করিয়ে দিন — ভদ্রভাবে, বাংলায়।

  • অগ্রিম টাকা

    কাস্টমার আগে টাকা জমা রাখলে সেটাও খাতায় থাকে, পরের কেনায় কেটে নেওয়া যায়।

  • সাপ্লায়ারের খাতা

    আপনি যাদের কাছে বাকি রাখেন — তাদের হিসাবও একই অ্যাপে।

  • আজকের হিসাব

    দিন শেষে কত বিক্রি, কত নগদ, কত বাকি, কত খরচ — এক পাতায়।

শুধু খাতা অ্যাপ নয় — পুরো দোকানের হিসাব

সাধারণ ডিজিটাল খাতা অ্যাপে বাকি নিজে হাতে লিখতে হয় — কত টাকার কী নিল তা আলাদা করে। হিসাবে বাকি আসে বিক্রি থেকেই: পণ্য বিক্রি করলেন, কাস্টমার আংশিক টাকা দিল, বাকিটা তার খাতায় উঠল — সাথে কোন কোন পণ্য নিয়েছিল তার মেমো। তাই পরে কোনো তর্ক থাকে না।

একই সাথে স্টক কমে, দিনের বিক্রি আর লাভে যোগ হয়। খাতার হিসাব আর দোকানের হিসাব আলাদা দুটো জিনিস থাকে না।

হাতের খাতা থেকে মোবাইলে আসবেন কীভাবে

  • কাস্টমারের নাম আর ফোন নম্বর দিয়ে যোগ করুন, সাথে তার পুরোনো বাকির অঙ্ক
  • অনেক কাস্টমার হলে CSV ফাইল (Excel থেকে সেভ করা) দিয়ে একবারে ইমপোর্ট
  • আমাদের টিম পুরোনো খাতা তুলতে বিনামূল্যে সাহায্য করে
  • এরপর থেকে প্রতিটা বিক্রি আর আদায় নিজে থেকেই হিসাবে ওঠে

হিসাব, হিসাব, হিসাব — কোনটা আমরা?

বাংলাদেশে "হিসাব" নামে অনেক অ্যাপ। আমাদের ঠিকানা hisaab.bd — বানানে দুটো "a"। খুঁজতে গিয়ে কেউ Hisaab BD, HisaabBD, Hisab BD বা হিসাব অ্যাপ লিখে খোঁজেন — সবগুলোতে আমরাই, রাজশাহী থেকে তৈরি দোকানের POS ও হিসাব সফটওয়্যার।

সাধারণ প্রশ্ন

বাকির খাতা অ্যাপ কি ফ্রি?

হিসাব শুধু খাতা অ্যাপ নয় — বিক্রি, স্টক, ইনভয়েস আর রিপোর্ট সহ পুরো দোকানের সফটওয়্যার। মাসিক ৮০০ টাকায় সব ফিচার, সাথে ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি।

কাস্টমারকে বাকির SMS পাঠানো যায়?

হ্যাঁ। বাকি আদায়ের রশিদ আর বাকির রিমাইন্ডার — দুটোই কাস্টমারের ফোনে SMS করা যায়।

ফোন হারালে কি হিসাব হারাবে?

না। হিসাব অনলাইনে আপনার অ্যাকাউন্টে থাকে। নতুন ফোনে লগইন করলেই সব আগের মতো পাবেন।

আজই দোকানের হিসাব ডিজিটাল করুন

মাসিক ৮০০ টাকা · সব ফিচার · ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি