ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট

দোকানের মালের হিসাব — কত আছে, কত বিক্রি হল, কোনটা আনতে হবে

হিসাবের ইনভেন্টরি সফটওয়্যারে মাল কেনা আর বিক্রি — দুই দিক থেকেই স্টক নিজে আপডেট হয়। তাই যেকোনো সময় ফোন খুলে দেখতে পারবেন দোকানে কোন পণ্য কতটা আছে, আর তার দাম কত টাকার।

  • রিয়েল-টাইম স্টক

    বিক্রি, কেনা, ফেরত, বাতিল — প্রতিটাতে স্টক সাথে সাথে বদলায়। প্রতিটা পরিবর্তনের ইতিহাসও থাকে।

  • কম স্টকের সতর্কতা

    কোন পণ্য ফুরিয়ে আসছে আগেই দেখুন, যাতে কাস্টমার এসে খালি হাতে না ফেরে।

  • সাইজ ও কালার

    জামা, জুতা বা মোবাইল কভার — একই পণ্যের প্রতিটা সাইজ-কালারের স্টক আলাদা গোনা হয়।

  • ব্যাচ ও মেয়াদ

    ওষুধ বা খাবারের মতো পণ্যে ব্যাচ আর মেয়াদ উত্তীর্ণের তারিখ রাখা যায়।

  • কেজি, লিটার, গজ

    চাল-ডাল খোলা বিক্রি করেন? দশমিকে পরিমাণ আর বস্তা/কার্টন হিসাব চালু করে নেওয়া যায়।

  • স্টকের মূল্য

    দোকানে মোট কত টাকার মাল পড়ে আছে, কেনা দামে আর বিক্রি দামে — দুটোই দেখুন।

স্টক মেলে না কেন?

বেশিরভাগ দোকানে স্টকের গরমিল হয় তিন জায়গায়: বিক্রি লেখা হয়নি, কেনা মাল খাতায় তোলা হয়নি, অথবা ফেরত/নষ্ট মালের হিসাব রাখা হয়নি। ইনভেন্টরি সফটওয়্যার এই তিনটাকেই একই খাতায় আনে — বিক্রি হলে কমে, কেনা হলে বাড়ে, ফেরত এলে আবার যোগ হয়।

প্রতিটা পরিবর্তনের পাশে লেখা থাকে কে, কখন, কোন ইনভয়েসে করেছে। তাই গরমিল হলে আন্দাজ নয়, ইতিহাস দেখে ধরা যায়।

কেনার সময়ই খরচ সহ স্টক

সাপ্লায়ার থেকে মাল কিনলে পারচেজ এন্ট্রি দিন — স্টক বাড়বে, সাপ্লায়ারের বাকি উঠবে, আর গাড়িভাড়া বা লেবার খরচ থাকলে সেটাও পণ্যের কেনা দামে ভাগ হয়ে যাবে। এতে প্রতিটা বিক্রির লাভ আসল খরচ ধরে হিসাব হয়।

কোন ধরনের দোকানের জন্য

মুদি দোকান, সুপার শপ, কাপড় ও থ্রি-পিস, জুতা, কসমেটিকস, ফার্মেসি, হার্ডওয়্যার, মোবাইল ও এক্সেসরিজ, লাইব্রেরি — যেখানে মাল কিনে এনে বিক্রি হয়, সেখানেই কাজে লাগে। পণ্য একটা একটা করে না তুলে CSV ফাইল (Excel থেকেই সেভ করা যায়) দিয়ে একবারে ইমপোর্ট করা যায়।

একাধিক দোকান বা গোডাউন

একাধিক শাখা থাকলে প্রতিটা শাখার স্টক আলাদা থাকে, আর এক শাখা থেকে আরেক শাখায় মাল পাঠানোর (স্টক ট্রান্সফার) হিসাবও রাখা যায়। এই সুবিধা দরকার হলে চালু করে নেওয়া যায়।

সাধারণ প্রশ্ন

পুরোনো স্টক কীভাবে তুলব?

প্রতিটা পণ্যের শুরুর স্টক দিয়ে পণ্য যোগ করুন, অথবা CSV ফাইল (Excel থেকে সেভ করা) দিয়ে একবারে ইমপোর্ট করুন। আমাদের টিম পুরোনো খাতা থেকে ডাটা তুলতে বিনামূল্যে সাহায্য করে।

খোলা চাল-ডাল কেজিতে বিক্রি করা যাবে?

হ্যাঁ। কেজি, লিটার, গজের মতো একক আর দশমিকে পরিমাণ (যেমন ২.৫ কেজি) চালু করে নেওয়া যায়।

কর্মচারী কি স্টক বদলাতে পারবে?

আপনি ঠিক করবেন। প্রতিটা কর্মচারীর জন্য আলাদা অনুমতি দেওয়া যায় — কেউ শুধু বিক্রি করবে, কেউ স্টকও দেখবে।

আজই দোকানের হিসাব ডিজিটাল করুন

মাসিক ৮০০ টাকা · সব ফিচার · ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি