ইনভয়েস ও বিলিং সফটওয়্যার

ক্যাশ মেমো আর ইনভয়েস — হাতে না লিখে, এক ক্লিকে

হাতে লেখা মেমোতে যোগে ভুল হয়, কার্বন কপি হারায়, আর পরে খুঁজে পাওয়া যায় না। হিসাবে প্রতিটা বিক্রির ইনভয়েস নিজে তৈরি হয় — দোকানের নাম, ঠিকানা, ফোন সহ — আর চিরকাল খুঁজে পাওয়া যায়।

  • যেকোনো কাগজে প্রিন্ট

    A4, A5, মেমো প্যাড সাইজ বা ৫৮/৮০ মিমি থার্মাল রোল — আপনার প্রিন্টার যা-ই হোক।

  • SMS ও WhatsApp

    প্রিন্টার নেই? কাস্টমারের ফোনে বিলের সারাংশ SMS করুন বা WhatsApp-এ পাঠান।

  • নিজে নিজে যোগফল

    পণ্যভিত্তিক ছাড়, পুরো বিলে ছাড়, কুপন, ভ্যাট — হিসাব ভুল হওয়ার সুযোগ নেই।

  • বাকি সহ ইনভয়েস

    আংশিক টাকা দিলে মেমোতে জমা ও বাকি দুটোই ছাপা হয়, আর বাকিটা কাস্টমারের খাতায় ওঠে।

  • নম্বর আপনার মতো

    ইনভয়েস নম্বর নিজে থেকে ধারাবাহিক হয়। প্রয়োজনে নিজের ধাঁচের নম্বর ব্যবহারের সুবিধাও চালু করা যায়।

  • পুরোনো বিল খুঁজুন

    তারিখ, কাস্টমারের নাম বা ফোন, ইনভয়েস নম্বর — যেকোনোটা দিয়ে মুহূর্তে খুঁজে আবার প্রিন্ট করুন।

ইনভয়েস সফটওয়্যার আর POS — পার্থক্য কী?

শুধু ইনভয়েস বানানোর সফটওয়্যার একটা সুন্দর বিল দেয়, কিন্তু স্টক বা বাকির খবর রাখে না। হিসাবে ইনভয়েস হল বিক্রির রেকর্ড — তাই মেমো প্রিন্ট হওয়ার সাথে সাথে স্টক কমে, বাকি ওঠে, আর দিনের রিপোর্টে যোগ হয়। একবার লিখলেই সব জায়গায়।

কাস্টমারের কাছে পেশাদার দেখায়

দোকানের নাম, লোগো, ঠিকানা ও ফোন সহ ছাপানো মেমো কাস্টমারের আস্থা বাড়ায়। পাইকারি ক্রেতা বা অফিসের কাস্টমার যারা বিল জমা দেন, তাদের জন্য পরিষ্কার A4 ইনভয়েস দরকার — সেটাও একই বিক্রি থেকে প্রিন্ট হয়।

ভুল হলে কী হবে?

ভুল বিক্রি বাতিল করলে স্টক ও বাকি দুটোই আগের অবস্থায় ফেরে, আর বাতিলের রেকর্ড থেকে যায় — কেউ চুপচাপ বিল মুছে টাকা সরাতে পারে না। কাস্টমার মাল ফেরত দিলে রিটার্ন নিন, ফেরতের টাকাও হিসাবে বসে যাবে।

সাধারণ প্রশ্ন

মেমোতে দোকানের নাম আর লোগো দেওয়া যাবে?

হ্যাঁ। দোকানের নাম, লোগো, ঠিকানা, ফোন সেটিংসে একবার দিলেই প্রতিটা ইনভয়েসে ছাপা হয়।

থার্মাল প্রিন্টার কি লাগবেই?

না। সাধারণ A4/A5 প্রিন্টারেও চলে, আর প্রিন্টার ছাড়া SMS বা WhatsApp-এ মেমো পাঠানো যায়।

ভ্যাট দেখানো যাবে?

হ্যাঁ, ভ্যাট সেটিং চালু করলে ইনভয়েসে ভ্যাট আলাদা করে হিসাব ও প্রিন্ট হয়।

আজই দোকানের হিসাব ডিজিটাল করুন

মাসিক ৮০০ টাকা · সব ফিচার · ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি